চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৬ | ৯:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে বান্ধবীর সঙ্গে নিজ বাসায় আটক করার ঘটনায় সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

 

আজ রবিবার (২৪ মে) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে শনিবার (২৩ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামের চৌধুরী পুকুর ২ নম্বর সড়কের একটি বাসা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।

 

ঘটনার বিষয়ে আব্দুল্লাহ আল সাকিফ রহমান বলেন, ও (মেয়ে শিক্ষার্থী) সকালে বাড়ি যাওয়ার টিকিট কেটেছিল। আমরা কয়েকজন মিলে রাতে ঘুরাঘুরির পরিকল্পনা করি। পরে এলাকায় ঝামেলা হওয়ায় তাকে নিরাপত্তার জন্য আমার বাসায় বসতে বলি। আমি গোসল করতে গেলে স্থানীয়রা দরজায় নক করে। দরজা খোলার পর তারা বিভিন্ন অভিযোগ তোলে। তখন আমার শরীরে কাপড় ছিল না, কারণ আমি গোসল করছিলাম। পরে তারা আমাদের ল্যাপটপ, মানিব্যাগসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয়।

 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কামরুল হোসেন। তিনি বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ কর্মদিবস থাকায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট