চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফটিকছড়িতে টিলা কাটায় একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড

ফটিকছড়িতে টিলা কাটায় একজনকে লাখ টাকা অর্থদণ্ড

ফটিকছড়ি সংবাদদাতা

২৪ মে, ২০২৬ | ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে টিলা কাটার অভিযোগে মো. মঈন উদ্দিন নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৩ মে) রাতে হারুয়ালছড়ির পাটিয়ালছড়ি এলাকায় বন বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, রাতে পাটিয়ালছড়ি এলাকায় টিলা কাটার সময় একজনকে আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট