চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কুমিল্লা থেকে গাঁজা নিয়ে যাচ্ছিল কক্সবাজার, জোরারগঞ্জে গ্রেপ্তার ৩

প্রাইভেটকারে গাঁজা নিয়ে যাচ্ছিল কক্সবাজার, জোরারগঞ্জে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬ | ২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টায় বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- কক্সবাজার জেলার দক্ষিণ কলাতলী এলাকার মৃত ইছাহাকের ছেলে মো. সোহেল (৩২), একই এলাকার মো. জাফর আলমের ছেলে মো. সারোয়ার কামাল প্রকাশ কামাল প্রকাশ কালু (৩৩) ও মধ্যম কুতুদিয়া পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী।

তিনি জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে কক্সবাজার যাচ্ছিল কিছু ব্যক্তি। এমন খবর পেয়ে গতকাল দিবাগত রাত ১টায় বারৈয়ারহাট বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক ও দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। গ্রেপ্তার আসামিদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট