চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া থানার চর হেয়ার এলাকার মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদের ছেলে। বর্তমানে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। তিনি জানান, গতকাল শনিবার বিশেষ অভিযানের […]