চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফটিকছড়িতে বিক্রির জন্য হাটে আনা বজ্রপাতে গরুর মৃত্যু

ফটিকছড়িতে কোরবানির জন্য বিক্রি করতে আনা গরুর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

২৪ মে, ২০২৬ | ৪:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে কোরবানির জন্য বিক্রি করতে আনা একটি গরুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে পাইন্দং ইউনিয়নের চামারদীঘি এলাকার অস্থায়ী গরু বাজারে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমিও ওই সময় ঘটনাস্থলে ছিলাম। মারা যাওয়া গরুটির দাম লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। দুপুরে বিকট আওয়াজের বজ্রপাতের আঘাতে গরুটি ঘটনাস্থলেই মারা যায়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট