মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এতে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৩৫৫ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত নৌকাসহ ৯ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর/এএইচ
















