চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবান প্রতিনিধি

২৪ মে, ২০২৬ | ৫:১১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন চাকমা শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় সীমান্ত পিলার ৪১ ও ৪২’র মধ্যবর্তী এলাকায় (সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), মৃত নিওমং চাকমা অংকেমং (৫০), অইমং চাকমার ছেলে চিংকা অং।

স্থানীয়দের ধারণা, সীমান্তে আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/মিনার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট