চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ মিয়ানমারের ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে এই রোহিঙ্গাদের উদ্ধারের পাশাপাশি তিনজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।   সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির টেকনাফ ২-এর অধিনায়ক মো. হানিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় মোহাম্মদ শুক্কুরের বসতবাড়ির পাশে একটি আস্তানায় প্রথম […]

২৭ এপ্রিল, ২০২৬ ২২:২১