চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাঙ্গুনিয়ায় মায়ের বকুনি খেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা

রাঙ্গুনিয়ায় মায়ের বকুনি খেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩ জুন, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মায়ের বকুনি খেয়ে আসমাউল হুসনা (১৫) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) ১৫নং লালানগর ইউপির ৭নং ওয়ার্ডস্থ ঘাগড়াখিল মোগল ইউনুচ ম্যানশন ভাড়া বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আসমাউল হুসনা পারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকার আরিফুল ইসলামের মেয়ে ও আলমশাহপাড়া হযরত খাদিজা (রা.) বালিকা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।


‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোরীর মা নুর ফাতেমা বেগম গতকাল রাতে পারিবারিক কারণে তাকে বকাঝকা ও শাসন করেন। আজ সকালে তার মা-বাবা তাকেসহ অন্যান্য ভাই-বোনদের বাড়িতে রেখে নানা বাড়িতে যায়। এ ফাঁকে মা-বাবার অনুপস্থিতিতে অভিমান করে বাসার সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। আজ দুপুরে পৌনে ১টায় খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।


‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন পূর্বকোণকে জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট