চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটছে।
মঙ্গলবার (২ জুন) ও বুধবার (৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকা হতে এসব রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নেয়। তবে অধিকাংশে রোগী আসে পৌরসভার ৪নং ওয়ার্ডের দৌলতপুর গ্রাম থেকে।
ক্ষতিগ্রস্ত এলাকায় পাগলা কুকুরগুলোকে স্থানীয় বাসিন্দারা হত্যা করেছে বলে জানা যায়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ও ডা. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কুকুরের কামড়ে আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চট্টগ্রাম নগরীর চমেক হাসপাতালে রেফার করেছি।
পূর্বকোণ/পিআর
















