চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্র ঠেকিয়ে বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছ।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুফিনগর এলাকায় ব্যবসায়ী সরওয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা জাহান আরা বেগম (৭০) একই এলাকার মৃত আহমদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুবাধে গভীর রাতে এক যুবক তার কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। পরে তার কানের স্বর্ণের দুল এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।
এদিকে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জোনাঈদ হোসেন বাদী হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লোহাগাড়া থানার পুলিশ প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’
পূর্বকোণ/পুষ্প/পারভেজ
















