চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল স্বার্ণালংকার, নগদ টাকা

চকরিয়ায় প্রধান শিক্ষকের বাসায় চুরি, দেড় ভরি স্বর্ণালংকার লুট

চকরিয়া সংবাদদাতা

৪ জুন, ২০২৬ | ৬:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। ছাদ দিয়ে ঘরে ঢুকে নগদ ২০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরের দল।

বুধবার (৩ জুন) রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বাটাখালী খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের পরিবারের সদস্যরা দুপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ১১টার পর বাড়িতে ফিরে এসে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন।

ভুক্তভোগী শিক্ষক নুরুল হক বলেন, চোরের দল ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামে। পরে মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আসবাবপত্র ভাংচুর করে বাসা থেকে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

জানা গেছে, এলাকায় সম্প্রতি বখাটে ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। একসপ্তাহ আগেে একই এলাকার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে করার পাশাপাশি এলাকায় পুলিশি টহলের দাবি জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ওই এলাকায় আগে প্রচুর গরু চুরির ঘটনা ঘটতো, অধিকাংশ চোর সনাক্ত করে আটক করায় তা কিছুটা কমেছে। শিক্ষকের বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্তে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

পূর্বকোণ/কায়ছার/এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট