চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ৩ প্রতিবন্ধী ভাই-বোনকে ইউএনওর আর্থিক সহায়তা

দৈনিক পূর্বকোণে সংবাদ প্রকাশের জের

লোহাগাড়ায় ৩ প্রতিবন্ধী ভাইবোনকে ইউএনওর আর্থিক সহায়তা

লোহাগাড়া সংবাদদাতা

৪ জুন, ২০২৬ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামে একই পরিবারের ৩ জন প্রতিবন্ধী ভাইবোনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বায়েজীদ-বিন-আখন্দ।

 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে তাদের চেক তুলে দেন ইউএনও।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, মানবাধিকারকর্মী ও সমাজসেবক মো. নুরুচ্ছফা, জাবেদ হোসেন, শাহাদাত হোসেন ও  বোরহান উদ্দীন প্রমুখ।

 

ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, দৈনিক পূর্বকোণে প্রকাশিত সংবাদের মাধ্যমে প্রতিবন্ধী ও অসহায় এই পরিবারের খবর জানতে পারি। পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি নেই। আপাতত অল্প অর্থ সহায়তা দেওয়া হল। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

পূর্বকোণ/পুষ্প

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট