চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কর্ণফুলীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

৪ জুন, ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে ২ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াহাট মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া ভুলহাজারা মুগছড়া পুম এলাকার আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) এবং একই জেলার কতুবদিয়া থানার কৈয়ার বিল ৩নং ওয়ার্ড বিল্লাপাড়া এলাকার মৃত মো. জহিরের ছেলে সাহাবুদ্দীন (৪০)।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে নয়াহাট মসজিদের সামনে থেকে আলমগীর ফরিদ ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে আলমগীর ফরিদের কাছ থেকে ১৪’শ পিস ইয়াবা ও শাহাবুদ্দিনের কাছ থেকে ৬’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, দুই হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট