চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২৬ | ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন, ২০২০) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার মৃত আবদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মী হিসেবে অবসরে যান।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক পার হওয়ার সময় তাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার আবেদন করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট