বোয়ালখালীতে পাহাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।
শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে যাওয়া লোকজন লাশটি দেখতে পান। তার হাত দুটি পিছনমোড়া করে বাঁধা ছিল এবং পা দুটিও বাঁধা ছিল। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পূর্বকোণ/পিআর