চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত সাইরা মনি।

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

৬ জুন, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা।

 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি দোকান সংলগ্ন এবাদত খানার পুকুরপাড়ে খেলছিল শিশু সাইরা মনি। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে সাইরা মনির ভাসমান মরদেহ দেখে তাকে উদ্ধার করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন জানান, শিশুটি সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, দুর্ঘটনাটি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে থানায় আগে কিছু জানানো হয়নি। তবে লোকমুখে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট