কক্সবাজারের টেকনাফে ৮৯ হাজার আটশত ৮’শ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (৫ জুন) ও শনিবার (৬ জুন) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুর রশিদের ছেলে হোসন আহমদ (৩৮) এবং মৃত মোজাহের মিয়ার ছেলে মো. শামসুল আলম (৪৫)। উভয়েই টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের স্থায়ী বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে ও শনিবার সকালে পৃথক অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং ৮৯ হাজার আটশত ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। গ্রেপ্তার দুজনই শীর্ষ মাদক কারবারি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















