কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং খারাইঙ্গাঘোনা সীমান্তে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
গ্রেপ্তার আবু সৈয়দ (২০) টেকনাফ থানাধীন কেরুনতলী চাকমার কুল (বটতলা) ক্যাম্পের রোহিঙ্গা মো. মোহাম্মদ হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে খারাইঙ্গাঘোনা খালের পাশে মিয়ানমারের এক নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আবু সৈয়দকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হনন্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















