চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে জঙ্গলে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ

বান্দরবানে জঙ্গলে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ

বান্দরবান প্রতিনিধি

৯ জুন, ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১২ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) সকালে রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন জঙ্গল থেকে ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গালেঙ্গার জৈতুন পাড়ার জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতের শার্টের পকেট থেকে একটি বাসের টিকিট পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে ওই স্থানে পুলিশ ও বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ‘পার্বত্য নাগরিক পরিষদ’।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট