চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি

৯ জুন, ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া কুতুপালং ১নং রোহিঙ্গা শিবিরের মো. আনুর ছেলে।

 

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে সীমান্তের ৩৯ ও ৪০ নং পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে।

 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সকালে রেজু সীমান্তে একটি কলা বাগানে কাজ করতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া এম এফ এফ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এনিয়ে গত এক সপ্তাহের বেশি সময়ে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৬ জন নিহতের ঘটনা ঘটলো।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট