চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা  

৯ জুন, ২০২৬ | ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়নে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দে নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের মানিকপুর পুকুর পাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বিজয় দে ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন চন্দ্র দে-র ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দে মানিকপুর গ্রামের মোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে থাইগ্লাস ও স্টিলের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত তরুণ কাজের সূত্রে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট