চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

৯ জুন, ২০২৬ | ৪:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি)’র সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ জুন) কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন। কোর্স সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ দেওয়া হয়।

এবারের কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিমান সদর দফতর ও কক্সবাজার ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট