চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে এলজি ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

ফটিকছড়িতে এলজি ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ জুন, ২০২৬ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ মো. ইসমাইল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. ইসমাইল ফটিকছড়ি থানার উত্তর ধুরং এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধুরুং জুবলী স্কুলের পাশে মেসার্স খাজা সিনেটারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ইসমাইল নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি ও উদ্ধার অস্ত্রগুলো ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট