কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় ৩২ বস্তা সার ও দুইটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।
টেকনাফ ব্যাটেলিয়েন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সার নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারের জন্য জাদিমুড়ার হাবিবুল্লাহ জোড়া নামক স্থানে মজুত করার তথ্য পেয়ে আজ সকালে অভিযানে যায় বিজিবি। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ২২ বস্তা সার এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
অপরদিকে গতকাল সকাল সাড়ে ৮টায় কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায়আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
পূর্বকোণ/পিআর

















