কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে বন বিভাগের খাস জমিতে গড়ে ওঠা ২৫টি অবৈধ কটেজসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা এই যৌথ অভিযানে ওই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন। এ সময় বন বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের আপত্তি থাকা সত্ত্বেও এই প্রভাবশালী চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফলে […]