চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, ডাকাতির প্রস্তুতি এবং চুরির মামলার আসামি মো. আবদুল আজিজ ওরফে রাসেল ওরফে বাচা (৩৫)কে রবিবার দিবাগত রাত ভোর সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। সে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণিগ্রাম এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে।
অন্যদিকে, উপজেলার সাতগাছিয়া মাজার শরীফ সড়ক থেকে মো. রাসেল উদ্দিন (৩৩) ও মো. এনামুল হক হৃদয়কে আটক করে (২২) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলা ও ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















