চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং একটি মিনি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোররাত সাড়ে ৪টায় পৌরসভাধীন খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন (৪২) এবং মো. সেলিম (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন নাথ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের ওপর অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এরপর ওই ট্রাক থেকে অবৈধ ভারতীয় ১,২৩৮ পিস শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার শাড়ির আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি এবং থ্রিপিসসহ একটি পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে এজাহার দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















