ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের গ্যালারি ভর্তি স্টেডিয়ামে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচ […]