বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। দিনের প্রথম ম্যাচে আজ রাজশাহীর বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে […]