সুপার এইট পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ। সুপার এইটের শেষ হাইভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এর আগে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিততে পারলেই শেষ চারে উঠত পাকিস্তান। কিন্তু ম্যাচ জিতলেও কাঙ্ক্ষিত রানরেটের সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় হতাশা নিয়ে আসর থেকে বিদায় নিতে হয়েছে সালমান আলী আগার দলকে। সুপার এইটের লড়াই শেষে শেষ চারের টিকিট পাওয়া […]