প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে ব্রাজিল। শনিবার (১৫ নভেম্বর) আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ। মূলত বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে আফ্রিকার অন্যতম সেরা দুই দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ব্রাজিলের প্রথম পরীক্ষা সেনেগালের বিপক্ষে। সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, কুলিবালি, এদোয়ার মেন্দির মতো তারকায় ঠাসা দলটি। ফিট রাখতে এই ম্যাচে ব্রাজিল রাফিনিয়া, মার্টিনেলি, সেভিনহো, জেলিংটন, জোয়াও গোমেস, বেরালডোর মতো ফুটবলারদের স্কোয়াডে রাখেনি। তবে ভিনিসিয়াস, […]