চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬ | ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সিরিজে সমতা থাকায় এই ম্যাচকেই কার্যত ফাইনাল হিসেবে ধরা হচ্ছে।

 

সিরিজের শেষ ওয়ানডেতে দলে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ।

 

একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

 

এদিকে, নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ব্লেয়ার টিকনারের বদলে দলে এসেছেন বেন লিস্টার।

 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম‍্য সরকার, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে ও জেডন লেনক্স।

পূবকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট