আর কেবল এক সপ্তাহ বাকি ফিফা উইমেন’স বিশ্বকাপ শুরুর। কিন্তু এখনও তেমন বিক্রি হচ্ছে না টিকেট। আসরটির দুই আয়োজক দেশের একটি নিউ জিল্যান্ডে। তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকেট বিনামূল্যে দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। আগামী বৃহস্পতিবার নিউ জিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের। এখন পর্যন্ত বিক্রি হওয়া ১০ লাখ টিকেটের বেশিরভাগই যৌথ আয়োজক অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে তাদেরকে। সেই তুলনায় […]