সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৩৩১ রান। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। একটি উইকেট নেন এবাদত হোসাইন। আজ শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫৬ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান বাংলাদেশি বোলারদের রীতিমতো তুলোধুনো করছিলেন। কোনো উইকেটই ফেলতে পারছিল না টাইগাররা। আক্রমণাত্মক মেজাজে গুরবাজ […]