নিগার সুলতানাদের অবিশ্বাস্য কীর্তির পর দলের সবার জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ রবিবার (২৩ জুলাই) টিম হোটেলে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দিই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এ জন্য এবং শেষ ম্যাচে টাই করল। এ ছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকজন মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি, […]