সিরিজ জয়ের মিশন নিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। হারমানপ্রীত কৌরদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিততে ২২৯ রান করতে হবে বাংলাদেশকে। আজ বুধবার (১৯ জুলাই) মিরপুর শের-ই বাংলায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর আজ ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারতের নারীরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন জেমিমা রদ্রিগেজ। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। একটি করে […]