ভারতের ছত্তিশগড় ও তেলেঙ্গানার সীমান্তবর্তী কারেগুট্টালু পাহাড়ে নকশালবিরোধী সর্ববৃহৎ অভিযানে ৩১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, যে পাহাড় একসময় লাল সন্ত্রাসের প্রতীক ছিল, সেখানে আজ গর্বভরে উড়ছে তেরঙা। ২১ দিনের এই অভিযানে আমাদের নিরাপত্তা বাহিনী একটিও প্রাণহানি ছাড়াই সফল হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ভারতের কেন্দ্র সরকার কয়েক বছর ধরেই দেশটির নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। অমিত শাহের ভাষ্য অনুযায়ী, চলমান অভিযানটি […]