জার্মানির হামবুর্গ শহরে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। হামবুর্গে জার্মানির সবচেয়ে বড় রেল স্টেশন সেন্ট্রাল স্টেশনে এই হামলা ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক জার্মান নারীকে আটক করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—জার্মান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, ওই নারী একাই শহরের সেন্ট্রাল স্টেশনে এই হামলা চালিয়েছেন। ব্যাপক পুলিশি […]