চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।শনিবার (৬জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

 

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার মইসার গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে ছানা উল্লাহ (৩২) ও মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের মো. রবিউলের ছেলে মো. অন্তর (২২)।

 

হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লামুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ওসি মো. রুহুল আমিন জানান, নিহত দুই যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট