কাঁধ শরীরের তিনটি হাড়, চারটি জোড়া ও ত্রিশটি পেশির সমন্বয়ে তৈরি। শরীরের জোড়াগুলোর মধ্যে কাঁধের জোড়া বেশি নড়াচড়া করে। দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খেলাধুলা, দুর্ঘটনা ইত্যাদি কারণে আঘাত পাওয়া ছাড়াও কিছু রোগের কারণেও কাঁধ জখম বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। আবার পেশাগত কারণ, যেমন ছবি আঁকা, গ্লাস পরিষ্কার করা, ওজন তোলা, বোর্ডে লেখা, দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা ইত্যাদি কাঁধকে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত করে থাকে। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের ব্যবহারজনিত হাড় ক্ষয় হতে পারে। প্রাথমিক করণীয়: হঠাৎ আঘাত পেলে জোড়াকে পূর্ণ বিশ্রামে […]