ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আগামী ঈদুল আজহার আগেই পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার মধ্যে চলে আসতে পারে। ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় এ সম্ভাবনার কথা বলেন তিনি। শনিবার কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভোক্তা অধিকারের ডিজি বলেন, ভারত পেয়াঁজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় কোরবানির ঈদের আগেই পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ টাকার মধ্যে চলে আসতে পারে। মহাপরিচালক আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনগণের উপকারে আরও […]