চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৭

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

১০ জুন, ২০২৬ | ১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ হাজার ৯৬০টি ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৫ জন মাদক ব্যবসায়ী ও দুইজন চোর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ জুন) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, করেরহাট বাজার এলাকায় ইলিয়াছ সওদাগরের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুকেশ দাস (২৬) কে ১৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার তপন দাসের ছেলে।

এদিকে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মেহেদী হাসান প্রকাশ আকাশ (২১) ও মো. সায়েদ শেখ (২২)। মঙ্গলবার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে ফাতেমা আক্তার (২০) ও মো. আব্দুল্লাহ (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।

এছাড়া বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে আনোয়ারা বেগম (৫০) ও আলিয়া বেগম (৩৫) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৪৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি উখিয়া উপজেলার মরিচ্যা পালং এলাকায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট