চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় ৭ লাখ টাকার ইয়াবাসহ পিকআপ চালক ও হেলপার গ্রেপ্তার

পটিয়ায় ৭ লাখ টাকার ইয়াবাসহ পিকআপ চালক ও হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৬ | ১:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যানে করে পাচারের সময় ৯ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে পটিয়া থানাধীন শান্তিরহাট বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- লোহাগাড়া জেলার বড় হাতিয়া কুমিরা ঘোনার মো. জসিম উদ্দীনের ছেলে পিকআপ চালক মো. ছায়েদ (১৯) ও চকরিয়া থানার রিংভং সদস্যঘাটার মো. ফারুকের ছেলে হেলপার মো. সাজ্জাদ (১৬)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, কক্সবাজার থেকে মাদক আসছে খবর পেয়ে গতকাল দুপুরে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ওই পিকআপটি চেকপোস্টের সামনে আসলে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার দুইজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৭ হাজার টাকা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট