আওয়ামী লীগের সর্বশেষ ১৫ বছরের শাসনামলে প্রতিবছর গড়ে কমপক্ষে ১৫ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, তার সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি। শনিবার (২ অক্টোবর) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা জানান। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার […]