টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ২ হাজার ৯৩৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। যা আজও ছিল এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ […]