এইচবিওর বহুল আলোচিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজে যুক্ত হয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত ব্রিটিশ অভিনেতা কিট হারিংটন। সিরিজটির দ্বিতীয় সিজনে তাকে হগওয়ার্টস স্কুলের আত্মপ্রেমী শিক্ষক ও লেখক গিলডেরয় লকহার্ট চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এইচবিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রাথমিকভাবে গিলডেরয় লকহার্ট চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেতা নিকোলাস হোল্ট। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন কিট হারিংটন। ‘গেম অব থ্রোনস’-এ জন স্নো চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া কিট […]