কিছু মানুষ পর্দায় অভিনয় করেন, আর কিছু মানুষ পর্দার সীমানা পেরিয়ে কোটি মানুষের জীবনের অংশ হয়ে ওঠেন। শাহরুখ খান সেই বিরল মানুষদের একজন। তাঁর সিনেমা দেখে কেউ প্রথম প্রেমের অনুভূতি চিনেছেন, কেউ স্বপ্ন দেখতে শিখেছেন, আবার কেউ জীবনের কঠিন সময়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন। আমরা শুধু শাহরুখ খানের সিনেমা দেখতে দেখতে বড় হইনি; বরং তাঁকে সঙ্গে নিয়েই আমাদের বেড়ে ওঠা। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, সিনেমার ধরন বদলেছে, কিন্তু শাহরুখ খানের প্রতি দর্শকের ভালোবাসায় খুব একটা ভাটা পড়েনি। […]