মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে স্লোগানে কোটা বাতিলের দাবি জানান। বুধবার (৫ জুন) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সকল কোটা বাতিল হোক, বৈষম্যের অবসান হোক; সোনার বাংলা তোমার আমার সবার; কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক ইত্যাদি লিখা সংশ্লিষ্ট প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, কোটা ব্যবস্থা পুনর্বহাল থাকলে যোগ্যতা থাকা সত্ত্বেও সাধারণ মেধাবী […]