চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে অপহৃত ৯ বছরের শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত মূল আসামি জামাল মাতবরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ১১টায় ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি জানান, গতকাল বিকাল ৩ টায় তার ৯ বছরের নাতনীকে নিয়ে শব্বত আলী সুনামগঞ্জ থেকে তার মেয়েকে খালেদা বেগমের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছান। নামার পর মোবাইলে […]